চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি গ্রেফতার র্যাব ৯
November 16, 2020,

স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর বিশেষ অভিযানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার করা হয়।
১৫ নভে¤¦র রবিবার গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মামলা নং-১৮, তারিখ- ১৩/১১/২০ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী-২০০৩) এর ৯ (১)/৩০ এর এজাহার নামীয় ২নং পলাতক আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহার নামীয় ২ নং পলাতক আসামী মোঃ রাব্বি মিয়া (২০), পিতাঃ মোঃ আব্দুল খালেক, উত্তর আমকান্দি, ৮নং ওয়ার্ড, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করে। র্যাব গ্রেফতারকৃত আসামিকে সংশি-ষ্ট থানায় হস্তান্তর করেছে।



মন্তব্য করুন