অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী সহ ৫জন গ্রেপ্তার

November 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলের এক পর্যটন নিবাস হইতে অসামাজিক কার্যক্রমের সহিত জড়িত থাকার কারণে ২২ নভেম্বর রোববার একজন নারী সহ জমেল মিয়া (১৯), পিতা- আবদুল হামিদ, সাং- লালবাগ, মিনহাজ মিয়া (১৭), পিতা-ছকিল মিয়া, সাং-কালাপুর, ছামাদ মিয়া (২৮), পিতা- আবদুল হাসিম, সাং-লইয়াকুল, সর্ব থানা-শ্রীমঙ্গল, মোস্তফা মিয়া (২১), পিতা- ওয়ারিছ মিয়া, সাং উত্তর কলিমাবাদ, সাইফুল ইসলাম (২২), পিতা- আবু সাঈদ, সাং-বিরাইমাবাদ থানা-মৌলভীবাজার সদরকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উত্তরসুর জনৈক লুৎফর মিয়ার পর্যটন নিবাস থেকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানা এলাকায় উক্ত রুপ অভিযান অব্যাহত রয়েছ। উক্ত বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com