ভারতীয় পাতার বিড়ি জব্দসহ চোরাকারবারী আটক র্যাব ৯
January 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পান ীকমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এবং এ এস পি আফসান-আল-আলম এর নেতৃত্বে আভিযানিক চালায়।
৬ জানুয়ারি বুধবার মৌলভীবাজার জেলার সদর থানা ধীন মৌলভীবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডেও অন্তর্গত মোস্তফাপুর আবাসিক এলাকার “নূরজাহান প্রাইভেট হাসপাতাল”এর মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে ১,১১,০০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দ সহ পেশাদার চোরাকারবারী মোঃ দোলন খাঁন (৪০), পিতা-মৃত সোহরাব খাঁন, সাং-শিরিসূর্য্য, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করেন। জব্দ কৃত আলামতসহ গ্রেফতার কৃত চোরাকারবারী বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন