শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

January 12, 2021,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে প্রতি বছরের মতো এবারও টি হ্যাভেন রিসোর্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ১১ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় টি হ্যাভেন রিসোর্টের ম্যানাজার সাইফ টিটুর পরিচালনায় ২শত ৫০ শতাধিক শীতার্তদের মাঝে এসব কম্বল তুলে দেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আবু সিদ্দিক মোহাম্মদ মুসা।
টি হ্যাভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আবু সিদ্দিক মোহাম্মদ মুসা জানান, দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে কষ্টে দিন কাটাতে হয়। প্রতিবছরই আমাদের রিসোর্টের পক্ষ থেকে তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এবারও শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com