শ্রীমঙ্গলে গিরীন্দ্র সরণি রাস্তার উদ্বোধন

January 15, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ এলাকায় নিজস্ব জমির উপর দিয়ে একটি রাস্তা নির্মাণের পর ডা. গিরীন্দ্র সরণি নামকরণ ও রাস্তার উদ্বোধন করা হয়েছে।
১৫ জানুয়ারী শুক্রবার দুপরে সবুজবাগ এলাকার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত হোমিপ্যাথিক চিকিৎসক ডা.গিরীন্দ্র কুমার চক্রবতী’র স্মরণে এই মাটির কাঁচা রাস্তাটির উদ্বোধন করেন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফণী ভূষণ চক্রবর্তী, রামকৃষ্ণ চক্রবর্তী, ক্ষিতিশ চন্দ্র দাশ, বিধু ভূষণ দেব, সুজিত দেব, মৃদুল দাশ , নিখিল হোম চৌধুরী, গৌরাঙ্গ অধিকারী, মানিক দেব, তাপস চন্দ্র দাশ, জয়দ্বীপ চক্রবর্তী, সুকান্ত চক্রবর্তী, অনু দাশ এবং প্রয়াত ডা.গিরীন্দ্র কুমার চক্রবর্তী’র ছেলে সমীরণ চক্রবর্তী এবং রজত শুভ্র চক্রবর্তীসহ এলাকাবাসী।
এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নান্টু রায়, এশিয়ান টিভির প্রতিনিধি এস কে দাশ সুমন, সাংবাদিক সাজন আহমেদ রানা, অবজারভার সাংবাদিক রুপম আচার্য্য প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com