১০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার র্যাব ৯
January 18, 2021,

স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
১৭ জানুয়ারি রোববার এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানাধীন রাধানগর সাকিনস্থ জেরিন পয়েন্ট জনসেবা ফার্মেসীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে সাড়ে ১০ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী নিশির দেব বর্মা (৩৮), পিতা-রবিন্দ্র দেব বর্মা, সাং-বিষামনি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার,ইউসুফ মিয়া (৩০), পিতা-চাঁনমিয়া, সাং-বিষামনি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদ্বয়কে সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন