জালাল আহ্বায়ক ও সাইফুল সদস্য সচিব শ্রীমঙ্গল উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

January 19, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দেশের অন্যতম বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

শনিবার ১৬ জানুয়ারি কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত  ছাত্রদল কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এ আহবায়ক কমিটি অনুমোদন দেন। জালাল উদ্দিনকে আহবায়ক ও সাইফুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা কমিটি, জহিরুল ইসলাম জাহিদকে আহবায়ক এবং গোলাম সরোয়ার রিমনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্টি পৌর কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত দুই কমিটিকে আগামি ৬০ দিনের মধ্যে নিজ ইউনিটের আওতাধীন সকল ইউনিট কমিটি গঠন করে নিজ জেলা বরারব প্রেরণ করার নির্দেশ প্রদান করে। ছাত্রদল আহবায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রবর্তিত ১৯ দফা বাস্তবায়নের লক্ষে তৃনমূল থেকে কাজ করার অঙ্গীকার করেন। আহবায়ক এ কমিটি সন্ত্রাস, মাদকমুক্ত নির্যাতিত-নিপীড়িত মামলা হামলার শিকার ছাত্রনেতাদের ছাত্রদলে মূল্যায়ন করায়, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং মৌলভীবাজার জেলা ছাত্রদল’কে অভিনন্দন জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com