শ্রীমঙ্গলে শীতার্তদের পাশে এনসিসি ব্যাংক

January 20, 2021,

সাইফুল ইসলাম॥ মাঘের শীতে কাবু যখন পুরো দেশ তখন শীতার্তদের পাশে দাঁড়িয়েছে এনসিসি ব্যাংক লিমিটেড শ্রীমঙ্গল শাখা।
১৯ জানুয়ারী মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল পৌর শহরের মৌলভীবাজারের সড়কের এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ ১০০ জন শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরন করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার জননন্দিত মেয়র মহসিন মিয়া মধু।
শাখা ব্যবস্থাপক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন শাখার সেকেন্ড অফিসার মো. আশিকুর রহমান, রোটারি ক্লাব শ্রীমঙ্গলের ফাস্ট প্রেসিডেন্ট ও ব্যবসায়ী মো. ফেরদৌস আলম, ব্যবসায়ী হাফেজ রাশেদ তালুকদার ও ফয়ছল আহমেদ।
এছাড়া স্থানীয় প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম এ রকিব, সাংবাদিক সাইফুল ইসলাম, আতাউর রহমান কাজলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com