হাওর পাড়ের দরিদ্র পরিবারের শিক্ষার্থীর মধ্যে সোয়াটার বিতরণ

January 20, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে হাওর পাড়ের দরিদ্র পরিবারের শিক্ষার্থীর মধ্যে সোয়াটার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সবুজবাগ আবাসিক এলাকার প্রয়াত রবীন্দ্র চক্রবর্তী স্মরণে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র চক্রবর্তীর বড়ে মেয়ে আরতি চক্রবর্তী, বড়লেখা বারইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্বপ্না চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা রানী সরকার, পাপ্পু চক্রবর্তী, সহকারী শিক্ষক মুজিবুল হক ও সুকান্ত চক্রবর্তী প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com