শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

January 24, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পদে লিখিত ও মৌখিক পরীক্ষা রবিবার ২৪ জানুয়ারি দুপুরে জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক, ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মাসুক চৌধুরী।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক জানান-সহকারী শিক্ষক নিয়োগ পদে মোট ১৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১১ জন এবং উত্তীর্ণ হয়েছেন ৮ জন। মৌখিক পরীক্ষায় অংশ নেয়া ৮ জন প্রার্থীর মাঝে ৫ জন উত্তীর্ণ হয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com