শ্রীমঙ্গলে প্রথমবারের মতো ফ্রিল্যান্সিং সেমিনার শুরু হতে যাচ্ছে

বিকুল চক্রবর্তী॥ ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করা যায় এই নিয়ে প্রথমবারের মতো আগামি ৩০ জানুয়ারি শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হচ্ছে দিন ব্যাপী একটি সেমিনার।
সেমিনারটি ওই দিন সকাল ১০টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।
আয়োজকরা জানান, ফ্রীলান্সিং হচ্ছে এমন একটি পেশা যা সকলের জন্য উন্মুক্ত । ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। অনেকেই এই নিয়ে হয়তো বা পরিপূর্ণ ধারণা না থাকার কারণে শুরু করতে গিয়েও করতে পারেন না। প্রয়োজন হয়ে দাঁড়ায় একটি পরিপূর্ণ গাইড লাইন বা সহযোগিতার। যে কারনে এ আয়োজন।
এব্যাপারে সেমিনার আয়োজক মেজাবিন সামিয়া জানান, এ সেমিনারের উদ্দেশ্য একটাই সকলকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। সকল স্তরের সকল বয়সী মানুষ যেন স্বাবলম্বী হতে পারে এটাই ফ্রিল্যান্সিং সেমিনারের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এখান থেকে একটি ধারণা এবং পরিপূর্ণ একটি প্রতিচ্ছবি নিয়ে আমরা যেন জীবনের একটি নতুন অধ্যায়ের অগ্রযাত্রা করতে পারি । যার সূচনা করা হবে এ সেমিনারের মাধ্যমে। আমরা জানবো শিখব পুরো শ্রীমঙ্গল বাসি সেদিন এই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে জানতে পারবেন কিভাবে নিজেদের যাত্রাটা আমরা শুরু করতে পারি।
তিনি আরোও জানান,আমরা জানতে পারব নিজেদের পেশায় থাকার পাশাপাশি কিভাবে আমরা ফ্রিলান্সিং পেশায় যুক্ত হতে পারি, ছাত্র অবস্থায় কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হয়ে পড়াশোনার পাশাপাশি আমরা অর্থ উপার্জন করতে পারি,কিভাবে অর্থ উপার্জনের একটি পথ পেতে পারেন, এছাড়া যারা বেকার আছি তারাও একটি অর্থ উপার্জনের পথ পাবেন এবং ফ্রিল্যান্সিং পেশা থেকে নিজেদের একটি স্থায়ী হিসেবে পেশা হিসেবে গড়ে নিতে পারেন। শ্রীমঙ্গল বাসের জন্য এটি অত্যন্ত একটি সুখবর যে পূর্ণ গাইল্লাইতে একজন স্বনামধন্য ফ্রিল্যান্সার যিনি সিগনেচার ইনস্টিটিউটের এসিস্টেন্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে আছেন এবং তিনি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজের পরিচিতি এবং জায়গাটি করে নিয়েছেন সাব্বির আহমেদ ।
সাব্বির আহমেদ সারাদিন ব্যাপী সেমিনারে তিনি ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সিং-এ অন্যান্য যেই জায়গা গুলো আছে সেগুলোতে কিভাবে সফল হবার যায় তিনি কিভাবে সফল হয়েছেন, হবে তিনি তারপর তো শুরু করেছিলেন কিভাবে এই পর্যায়ে এসেছেন, কিভাবে আমরা নিজেরা শুরু করতে পারি এই নিয়ে একটি বিস্তারিত আলোচনা তিনি করবেন।
সেমিনারে আসলে হলে আপনাকে দুটো প্রক্রিয়ায় রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজেদের এক হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অপরটি হচ্ছে ফেসবুকে একটি ইভেন্ট তৈরি করা হয়েছে সেমিনার জন্য ফিনান্সিং অ্যাট শ্রীমঙ্গল (ঝবসরহধৎ ড়হ ঋৎববষধহপরহম ধঃ ঝৎববসড়হমড়ষ)নামে।ইভেন্টে যুক্ত হওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সিং সংক্রান্ত সকল তথ্য এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে ফ্রিল্যান্সিং সেমিনারটি মেহজাবিন সামিয়া তাকেও আমরা ফেসবুকে সরাসরি ইনবক্সে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সংক্রান্ত সব ধরনের তথ্য পেয়ে যেতে পারি।
রেজিস্ট্রেশন এর ফি ৫০ টাকা মাত্র বিকাশের মাধ্যমে আমরা নিজেদের রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারি রেজিস্ট্রেশন ফরম পূরণের পরে।এছাড়া অফলাইনে ঠিকানাতে আমরা রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে পারি সেই এড্রেসটিও দিয়ে দেয়া হচ্ছে। অফ্লাইন রেজিস্ট্রেশন ফরম সংগ্রহের ঠিকানা
Office Address: Green Leaf Eco Tourism, Anik Super Market (Below Standard Bank/Next to Kutumbari Restaurant), Station Road Sreemangal.+8801723292994



মন্তব্য করুন