দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার মৌলভীবাজার জেলার অডিশন অনুষ্ঠিত

এহসান বিন মুজাহির॥ আহলুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২১ এর দেশব্যাপী অডিশন ৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ২৮ জানুয়ারি সকালে মৌলভীবাজার শহরের পূর্ব কাজিরগাঁওস্থ বায়তুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা মিলনায়তনে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অডিশন অনুষ্ঠিত হয়েছে। বায়তুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শায়খ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক, জাতীয় সনদ ও পুরস্কারপ্রাপ্ত উস্তাজুল হুফফাজ হাফেজ মাওলানা লুৎফুর রহমান ফেরদৌস চৌধুরীর সঞ্চালনায় অডিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আহলুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফেজ ক্বারী নাজমুল ইসলাম মুজাহিদ ও তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা হবিগঞ্জের প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাহমুদ আল হাসান। মাদরাসার পরিচালক হাফেজ হাফেজ মাওলানা লুৎফুর রহমান ফেরদৌস চৌধুরী জানান-অডিশনে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে ৪৬ জন প্রতিযোগি অংশ নেন। তাদের মধ্য থেকে বিচারকমণ্ডলীরা জেলাভিত্তিক ৭জন সেরা প্রতিযোগি বাছাই করে ঢাকাস্থ এসআর স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে পর্বের জন্য মনোনীত করেন এবং ইয়েস কার্ড প্রদান করেন। বায়তুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা লুৎফুর রহমান ফেরদৌস চৌধুরী আরও জানান- হবিগঞ্জের মাদরাসাতুল আবরার থেকে ৩ জন, চাঁদনিঘাট ইন্টারন্যাশনাল থেকে ২ জন, বায়তুত তাহফিজ ইন্টারন্যাশনাল থেকে ১জন এবং দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে ১জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়তুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক মাওলানা মহররম আলী, আতাউর রহমান রাহাত, পূর্ব কাজিরগাঁও মসজিদ কমিটির সভাপতি জালাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক এ কে আকলু মিয়া, শাহাব উদ্দিন চৌধুরী এবং জুনেদ আহমদ।



মন্তব্য করুন