লাউয়াছড়া এলাকায় চলন্ত ট্রেনে যুবতী ধর্ষণ : এঘটনায় ধর্ষক আটক

January 30, 2021,

এস এম উমেদ আলী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। যাত্রীরা ধর্ষক ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ ওরফে জাবেদকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপার্দ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইল লাউয়াছড়া বনের কাছাকাছি পৌছলে তাকে ধর্ষণের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রমকালে মেয়েটি ট্রেনের ভেতর ওয়াশরুমে যাবার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মেয়েটিকে জোর করে পাশের একটি অন্ধকার বগিতে নিয়ে ধর্ষণ করে। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে পৌছালে মেয়েটি প¬াটফর্মে নেমে চিৎকার করতে থাকে। এসময় জাহিদ কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে। এসময় জাহিদ পুলিশের কাছে ধর্ষনের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। পরে ধর্ষককে শনিবার দূপুরে আদালতে হাজির করলে আদালত জেল হাজতে প্রেরণ করেন।

ধর্ষিতা যুবতী নারীকে মেডিক্যাল পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভারের মুগড়াকান্দা যাওয়ার জন্য ট্রেনে উঠেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com