শ্রীমঙ্গলে বিষাক্ত লালগলা ঢোরা সাপ উদ্ধার

February 2, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শহরের নতুন বাজার এলাকায় রাস্তার পাশ থেকে একটি বিষাক্ত লাল গলা ঢোড়া ইংরেজি নাম (Red-Necked Keelback) সাপ উদ্ধার করা হয়েছে ।
সোমবার ১ ফেব্রুয়ারি সকালে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকেরা।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বন থেকে লোকালয়ে চলে এসেছিল সাপটি। সকালে স্থানীয়রা আমাদের খবর দিলে এ বিষধর সাপটি উদ্ধার করে নিয়ে আসি। সাপটি সুস্থ অবস্থায় আছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকতার সাথে কথা হয়েছে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com