শ্রীমঙ্গলে এমপি টিকা নিয়ে উদ্বোধন করলেন টিকাদান কর্মসূচী

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে করোনা ভাইরাসের প্রতিরোধক টিকাদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
রোববার ৭ ফেব্রুয়ারি সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা নিয়ে উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ আব্দুস শহীদ এমপি। এসময় বাংলাদেশ চা গবেষনা কেন্দ্র (বিটিআরআই) এর পরিচালক ড. মোহাম্মদ আলী, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ড. হরিপদ রায়সহ প্রায় ২০০জন করোনা ভাইরাসের টিকা নেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।



করোনা ভাইরাস ভেকসিন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, যিনি ভেকসিন দিচ্ছেন তিনি সঠিক ভাবে এবং সঠিক উপায়ে টিকা দিচ্ছেন কিনা, টিকা বা ইঞ্জেকশনের ভাওয়েল সঠিক ভাবে সংরক্ষন করা আছে কি না, ইঞ্জেকশন নেওয়ার পর ১৫ মিনিট বিশ্রাম নিয়ে কেন্দ্র ত্যাগ করতে হবে কারন টিকা দেওয়ার পর কোন ও রকম পারস্প্রতিক্রিয়া হয়য় কিনা ইত্যাদি জানার জন্য বিশ্রাম নিতে হয়, । প্রথম ডোজ নেওয়ার পর ভাব বেন না যে আপনি করোনা প্রতিরুধক হয়ে গেছেন , ভেকসিন নেওয়ার সাথে সাথে জেনে নিন কত দিন পর এবং কোথায় দ্বিতীয় ডোজ নিতে হবে , যদি সময় মত দ্বিতীয় ডোজ দিকা না নেন তাহা হলে প্রথম ডোজের কার্যকারিতা ও নষ্ট হয়ে যাবে । টিকা নিন এবং অপরকে নিতে উতসাহিত করেন , ভাল থাকুন, সুস্থ্য থাকুন ।