শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত, ৭৫.৪% এবং পৌরসভায় ৯২% টার্গেট সম্পন্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬নভেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা....
শ্রীমঙ্গলে শিয়াল বানরসহ বিভিন্ন প্রাণীর কা/ম/ড়ে ২৩ জন আ/হ/ত, এলাকায় আ/ত/ঙ্ক
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলায় শিয়াল, বানর, বিড়াল, কুকুর ও পোকাসহ বিভিন্ন প্রাণীর কামড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন। ৪ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন, কালীঘাট ও আশেপাশের এলাকায় এই ঘটনাগুলো ঘটে। আহতের...
শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদকসহ আ/ট/ক ২
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ২জন আটক হয়েছে। মঙ্গলবার ৪ নভেম্বর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মো: আনিছুর রহমান এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শাহীবাগ...
মৌলভীবাজার-৪ আসনে ধানের শীষ পেলেন হাজী মুজিব
প্রনীত রঞ্জন দেবনাথ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সোমবার ৩ নভেম্বর সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত...
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক নেই, বিভিন্ন পদে জনবল সংকট ৫৮ জন
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। একমাত্র সরকারি হাসপাতালে নেই প্রয়োজনীয় জনবল। প্রয়োজনের তুলনায় সহায়ক কর্মীসহ সংখ্যায় কম বিশেষজ্ঞ ডাক্তার। রয়েছে বিভিন্ন পদের কর্মচারী সংকট। উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ জনবসতির...
শ্রীমঙ্গলে আনসার ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তাকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার ১ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে শ্রীমঙ্গল কার্যালয়ের প্রশিক্ষিকা রুনা চৌধুরীকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ। এসময়...
জনগণের দ্বারে দ্বারে আমাদের যেতে হবে, পৌছে দিতে হবে তারেক রহমানের ৩১ দফা-হাজী মুজিব
বিকুল চক্রবর্তী : শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, দেশ এখন নির্বাচনের পথে। তাই এখন আর ঘরে বসে থাকা যাবেনা। জনগণের দ্বারে...
শ্রীমঙ্গলে সাংবাদিক ইদ্রিস আলীর উপর পরিকল্পিত হা/ম/লা/র প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ, হা/ম/লাকারীদের গ্রে/প্তা/রের দাবী
স্টাফ রিপোর্টার : দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক এম ইদ্রিস আলীর ওপর পরিকল্পিতভাবে প্রাণনাশের উদ্দেশ্যে এবং মিথ্যা অপবাদ দিয়ে চালানো বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ নভেম্বর দুপুরে উপজেলার ভুনবীর...
শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে নতুন বাস সার্ভিস চালু
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে যাত্রীদের জন্য নতুন বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ১ নভেম্বর বিকেলে বাস স্ট্যান্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে বাস চলাচলের শুভ উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম...
সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজারে নতুন ট্রেন চালুসহ ৮ দাবিতে শ্রীমঙ্গলে অবরোধ-বিক্ষোভ
সাইফুল ইসলাম : সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। ১ নভেম্বর শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থান নিয়ে...


