জনগণের দ্বারে দ্বারে আমাদের যেতে হবে, পৌছে দিতে হবে তারেক রহমানের ৩১ দফা-হাজী মুজিব

November 2, 2025,

বিকুল চক্রবর্তী : শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, দেশ এখন নির্বাচনের পথে। তাই এখন আর ঘরে বসে থাকা যাবেনা। জনগণের দ্বারে দ্বারে আমাদের যেতে হবে। পৌছে দিতে হবে তারেক রহমানের ৩১ দফা। বিনয়ের সাথে ভোট চাইতে হবে। আর এর বড় ভূমিকা নিতে হবে যুবদলকে।

এ সময় তিনি আরো বলেন, আল্লাহর মেহেরবাণীতে যদি তিনি সংসদে যেতে পারেন তাহলে তার কাছে কোন মানুষের ভেদাভেদ থাকবেনা। দলমত নির্বিশেষে তিনি সকল মানুষের জন্য কাজ করবেন।

শ্রীমঙ্গল উপজেলা যুবদলে আহবায়ক মহিউদ্দিন ঝারু এর সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিদ, উপজেলা বিএনপির আহবায়ক নুরে আলম সিদ্দিকি, প্রাক্তন সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক দুরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমদ, যুবদল নেতা সারোয়ার আহমদ, প্রণব বৈদ্য ও সেচ্ছাসেবক দলের নেতা বেলাল আহমদ।

বক্তারা আরো বলেন, জেলার মধ্যে শ্রীমঙ্গল উপজেলার যুবদল অনেক শক্তিশালী। এর উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ইউনিয়ন পৌরসভার প্রত্যেকটি কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে। আর  এই প্রত্যেকটি সংগঠন দলের জন্য কাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com