শ্রীমঙ্গল

অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে মোবাইল কোর্টের অভিযানে ৬৪ হাজার ৬৫২ ঘনফুট জব্দ

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ১৮ নভেম্বর বৃহস্পতিবার দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানের সময় অবৈধ বালুমহাল থেকে বালু লুটকারীরা খননযন্ত্র ফেলে পালিয়ে গেলেও জব্দ করা হয় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ খননযন্ত্র, খননের...

শ্রীমঙ্গল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করতে ‘এডভোকেসি নেটওয়ার্ক’ কমিটি গঠন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ (ইএলএমসি)’ প্রকল্প এর কার্যক্রমের আওতায় প্রকল্প অবহিতকরণ ও উপজেলা ‘এডভোকেসি নেটওয়ার্ক’ নামের একটি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার ১৬ নভেম্বর দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ...

শ্রীমঙ্গলে নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল পৌরসভার ৬নং ওয়ার্ডের সোনার বাংলা রোডে নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভায় নৌকার প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক প্রতিদন্ধিতা করছেন। ১৬ নভেম্বর মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...

শ্রীমঙ্গলে সিএনজি চালক ২ গ্রুপের সংঘর্ষ আহত-৯

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সিএনজি অটোরিকশার শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ভানুগাছ রুটের সিরিয়াল জটিলতা নিয়ে ২ উপজেলার শ্রমিকদের সংঘর্ষে ৯ সিএনজি অটোরিকশা চালক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ১৬ নভেম্বর বেলা ১২ টার দিকে শ্রীমঙ্গল রুটের সিএনজি চালকরা কমলগঞ্জ উপজেলার সীমানা...

শ্রীমঙ্গলে রোটারীক্লাব সম্মাননা পেলেন পরিবেশবিদ সিতেশ রঞ্জন দেব ও কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে পরিবেশ রক্ষায় ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য দুই গুণীজনকে দেয়া হয়েছে সম্মাননা। মঙ্গলবার সকালে রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে পরিবেশ রক্ষায় অসামান্য অবদার রাখায় বন্যপ্রাণী সংরক্ষনবিদ সিতেশ রঞ্জন দেব ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় সচেতন নাগরিক...

মৌলভীবোজারে শেষ হয়েছে দুদিন ব্যাপী খোদে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

বিকুল চক্রবর্তী॥ শিশুদের কথা তুলে ধরবে শিশু এই শ্লোগানকে সামানে রেখে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শিশু সাংবাদিকতার প্রশিক্ষন কর্মশালা। হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর উদ্যোগে ও ইউনিসেফ এর অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ২১জন খোদে সাংসাদিক...

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন সামনে রেখে পৌর যুবলীগের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল  প্রতিনিধি॥ আগামী ২৮ নভেম্বর শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এর সমর্থনে পৌর যুবলীগ কর্তৃক বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ নভেম্বর বিকেলে পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন...

শ্রীমঙ্গলে পালিত হয়েছে গারোদের নবান্ন উৎসব ওয়ানগালা

বিকুল চক্রবর্তী॥ শ্রীমেঙ্গলে পালিত হয়েছে গারো সম্প্রদায়দের নবান্ন উৎসব ওয়ানগালা। বছরের প্রথম ফসল তাদের দেবতা মিসি এবং সালজং এর নামে উৎসর্গ করে তারা শরু করেন নতুন বছরের জীবন যাপন। রবিবার ১৪ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া...

শ্রীমঙ্গলে হোটেল মালিকদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার॥ পর্যটন নগরী শ্রীমঙ্গলের সকল হোটেল, রেস্টহাউজ,বোর্ডিং,গেস্ট হাউজ মালিকদের সাথে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর শনিবার শ্রীমঙ্গল ইন হোটেলের কনফারেন্স হলে উক্ত মতবিনিময় সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মোঃ শহিদুল হক মুন্সী,অফিসার...

সোনাছড়া চা বাগানে মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল কালিঘাট ইউনিয়নের সোনাছড়া চাবাগানে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২০-২১ ফাইনাল খেলা বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর শুক্রবার উক্ত খেলা ভাড়াউড়া চা বাগান বনাম মাজডিহি চা বাগান খেলায় অংশগ্রহন করেছে। খেলায় কালীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com