র‌্যাব-৯ শ্রীমঙ্গল এর অভিযানে ১ হাজার পিস ইয়াব সহ ২ জন গ্রেফতার

February 10, 2022,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জেলা হতে আগত কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সংবাদ প্রাপ্ত হলে শ্রীমঙ্গল ক্যাম্পের আভিযানিক দলটি হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন “পানসী রেস্টুরেন্ট” হাইওয়ে এর সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালায় ১০০৩ পিস ইয়াবা’সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। ৯ ফেব্রুয়ারি বুধবার মটর সাইকেল-০১ টি, মোবাইল-০২ টি, সীমকার্ড-০৩ টি ও নগদ-২,২০০/- টাকাসহ বিধি মোতাবেক জব্দ করা হয়।
আসামীর নাম স্বপন মিয়া (৩১) ও ২। শামসু মিয়া (৫০) এবং পলাতক আসামী সহ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা পলাতক আসামী লোকমান (৩০), পিতা- মৃত মারফত আলী, সাং- হাজীপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া বলে জানায়।
মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধারকৃত আলামত, গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)/৩৮/৪১ ধারা মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com