শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রে/ফতার

June 18, 2026,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে ২ কেজি গাঁজাসহ দুশন্ড ভৌমিক (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বুধবার ১৭ জুন রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়া চা বাগান এলাকার রমেশ রাজবংশীর বাড়ির সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত দুশন্ড ভৌমিককে আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় তার হেফাজতে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর নীল রঙের দুটি পলিথিন ব্যাগে রাখা মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে এসআই (নিরস্ত্র) মো: হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। উদ্ধারকৃত গাঁজা জব্দপূর্বক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com