সিলেট রেঞ্জের ডিআইজি শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শন

February 15, 2022,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সার্কেল অফিসের দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ এর সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম। ডিআইজি শ্রীমঙ্গল সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সী।

 সোমবার ১৪ ফেব্রুয়ারী অভ্যর্থনাকালে আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর)এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম । শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শনকালে ডিআইজি নির্মাণাধীন শ্রীমঙ্গল অফিসার মেসের কাজের অগ্রগতি ঘুরে দেখেন।

ডিআইজি শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শন শেষে মৌলভীবাজার সদর থানার আয়োজনে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে “আধুনিক মৌলভীবাজার শহর ব্যবস্থাপনা ও যানজট নিরসন” সংক্রান্তে বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় মৌলভীবাজার জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com