বড়লেখার ইউএনও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি

August 27, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৪ আগষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন সূত্রে তা জানা গেছে।
পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মুদাচ্ছির বিন আলী গত বছরের ২০ মে বড়লেখায় ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পরের মাসেই তিনি হারিয়েছেন সহধর্মীনিকে। করোনার সাথে প্রায় এক মাস যুদ্ধ করে অবশেষে অনাগত সন্তানসহ তিনি পাড়ি জমান না ফেরার দেশে। এ শোককে পেছনে ফেলে কর্মস্থল বড়লেখাবাসীকে নিজের পরিবার মনে করে মনোনিবেশ করেন নানা মানবিক ও সরকারি গুর” দায়িত্ব পালনে। অর্পিত দায়িত্বের পাশাপাশি সামাজিক ও নানা মানবিক কর্মকান্ডের মাধ্যমে এখানকার সর্বস্তরের মানুষের হৃদয়ে নিজেকে স্থান করে নেন। সাম্প্রতিক দীর্ঘস্থায়ী বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন।
সদ্য পদোন্নতি পাওয়া খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, ইউএনও হিসেবে কর্মস্থল এলাকায় সর্বস্ব দিয়ে তার উপর অর্পিত সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। আগামী মাসেই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com