বড়লেখা-জুড়ীর পূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক

October 17, 2026,

বড়লেখা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।

শনিবার ১৭ অক্টোবর তিনি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় এবং পূজা মণ্ডপগুলোতে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি দায়িত্ব পালন করছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ দায়িত্ব পালনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com