আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় মৌলভীবাজারের মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন

October 17, 2026,

লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্যের পর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের আনিসা খান, ইংল্যান্ড কাবাডি দলের অধিনায়ক! ব্যবসা ও টেলিভিশন জগতের সফল আঙিনায় আলোড়ন তোলার পর এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা খান। যার শেকড় জড়িয়ে রয়েছে বাংলাদেশের মৌলভীবাজার জেলায়, সেই আনিসা আসন্ন কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন! ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টে পুরো ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন তিনি।

সিলেট বিভাগের মৌলভীবাজারের গর্ব আনিসার পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। প্রবাসে বেড়ে উঠলেও নিজের শেকড়ের প্রতি ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বমঞ্চে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই তরুণী।

বহুমুখী প্রতিভার অধিকারী আনিসা লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে উচ্চশিক্ষা অর্জন করা আনিসা পেশাগত জীবনে একাধারে একজন কনসালট্যান্ট ও সফল ফুড উদ্যোক্তা। যুক্তরাজ্যে জনপ্রিয় ফুড ব্র্যান্ড “বোম্বে পিৎজা”-এর প্রতিষ্ঠাতা তিনি। তবে ব্রিটিশ জনগণের কাছে তাঁর পরিচিতি আরও ব্যাপক হয়, যখন তিনি বিবিসি ওয়ানের বিখ্যাত রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনাালিস্ট ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।

প্যাশন থেকে জাতীয় দলের নেতৃত্ব

ব্যস্ততম পেশাগত জীবন এবং ব্যবসার ধকল সামলেও খেলাধুলার প্রতি নিজের অনুরাগ ধরে রেখেছেন আনিসা। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় জীবন থেকে কাবাডি খেলা শুরু করেন তিনি। দীর্ঘ সাধনা ও একাগ্রতার ফলস্বরূপ আজ জাতীয় দলের নেতৃত্ব অর্জনের মাধ্যমে তিনি কেবল নিজের মুকুটে নতুন একরং যোগ করেননি, বরং সমগ্র প্রবাসী বাঙালির মুখ উজ্জ্বল করেছেন।

আগামী সপ্তাহে আহমেদাবাদের কাবাডি আঙিনায় ইংল্যান্ডের জার্সি গায়ে আনিসার এই নেতৃত্ব নতুন এক ইতিহাস গড়বে বলে প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠন এর অন্যতম উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, চীফ কোডিনেটর আলহাজ্ব মসুদ আহমদ, সাবেক সদস্য সচিব ড. মুজিবুর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয়  নবনির্বাচিত প্রেসিডেন্ট কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির পক্ষ থেকে এক যুক্ত অভিনন্দন বার্তায় দীর্ঘ সাধনা ও একাগ্রতার ফলস্বরূপ ইংল্যান্ডের একদল নারী খেলোয়াড়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আজ জাতীয় দলের নেতৃত্ব অর্জনের মাধ্যমে তিনি কেবল নিজের মুকুটে নতুন একরং যোগ করেননি, বরং সমগ্র প্রবাসী বাঙালির মুখ উজ্জ্বল করেছেন।

আমরা গ্রেটার সিলেটবাসী গর্বিত বলে উল্লেখ করে নেতৃবৃন্দ আনিসা খান এর আগামীদিনের পথচলার জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com