প্যারিসে কুলাউড়া বিএনপির দুই নেতা ড. সাইফুল ও কোকিলকে সংবর্ধনা

September 30, 2026,

মাহফুজ শাকিল : ফ্রান্সের রাজধানী প্যারিসে কুলাউড়া উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান কোকিলকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্যারিসের উপকণ্ঠ লা-কর্নোভের লাহোর রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী এবং পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ জুনেদ ফারহান। অনুষ্ঠানে ফ্রান্স বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ফ্রান্সে বসবাসরত কুলাউড়ার প্রবাসী ও বিএনপি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী ও মুহিবুর রহমান কোকিলকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান প্রবাসী বিএনপি নেতৃবৃন্দসহ প্রবাসীরা। আলোচনা সভায় উপস্থিত বক্তারা সংবর্ধিত দুই অতিথি ড. সাইফুল আলম চৌধুরী ও মুহিবুর রহমান কোকিলের রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে আগামী দিনে প্রবাসে জাতীয়তাবাদী আন্দোলনকে আরও বেগবান করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ, কুলাউড়ার রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com