কার্ডিফ হাফ ম্যারাথন ২০২৬, উৎসবমুখর পরিবেশে হাজারো দৌড়বিদের অংশগ্রহণ

October 4, 2026,

কার্ডিফ প্রতিনিধি : ইউরোপের অন্যতম বৃহৎ হাফ ম্যারাথনে অংশ নিতে হাজার হাজার মানুষ নেমে আসায় ওয়েলসের রাজধানী কার্ডিফের বিভিন্ন সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

রবিবার ৪ অক্টোবর কার্ডিফ হাফ ম্যারাথন যেন পুরো রাজধানী শহরকে এক উৎসবমুখর আমেজে মাতিয়ে তুলেছে।

কার্ডিফ ক্যালেন্ডারের অন্যতম বড় আকর্ষণ এই হাফ ম্যারাথন ওয়েলসের রাজধানী কার্ডিফকে পুরোপুরি নিজের মতো করে সেজে তুলেছে। শহরের বিখ্যাত ল্যান্ডমার্কগুলোর পাশ দিয়ে ছুটে চলা হাজার হাজার দৌড়বিদকে উল্লাসে মেতে থেকে উৎসাহ জোগাচ্ছেন দর্শকরা, যা পুরো শহরে এক দুর্দান্ত উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রেসে অংশগ্রহণকারীদের জন্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে; বরং বছরের এই সময়ের তুলনায় তাপমাত্রা কিছুটা উষ্ণ রয়েছে।

রেসের পথ :

১৩.৩ মাইলের এই ঐতিহ্যবাহী রেসটি কার্ডিফ ক্যাসেলের সামনে থেকে শুরু হয়। এরপর প্রিন্সিপালিটি স্টেডিয়াম ও কার্ডিফ সিটি স্টেডিয়াম, পেনার্থ মেরিনা ও কার্ডিফ বে হয়ে রোথ পার্কের দিকে এগিয়ে সিভিক সেন্টারে গিয়ে এটি শেষ হয়।

স্থানীয় প্রভাব ও বাঙালি কমিউনিটি :

এই দৌড় প্রতিযোগিতায় কার্ডিফ শহরে বসবাসকারী বাঙালি কমিউনিটির মধ্যেও বেশ সাড়া লক্ষ্য করা গেছে। এই ম্যারাথন এখানকার প্রবাসী বাঙালিহসহ পুরো কার্ডিফ শহরের জন্যই এক অত্যন্ত আনন্দময় ও উদযাপনের মুহূর্ত হয়ে উঠেছে।

যাতায়াত ও প্রস্তুতি :

অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো শহরজুড়ে ট্রাফিক ও রাস্তা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ফলে লোকজনকে আগে থেকেই যাতায়াতের পরিকল্পনা করার জন্য সতর্ক করা হয়েছিল। এছাড়া রেল চলাচলেও পরিবর্তন আনা হয়েছে, সকাল ১১টায় ক্যাথেস রেলওয়ে স্টেশন বন্ধ হয়ে যায় এবং কার্ডিফ সেন্ট্রাল স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারিতে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে।

দাতব্য কার্যক্রম ও অন্যান্য তথ্য:

ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি একটি মহৎ ও ভালো কাজের উদ্দেশ্যে এই ম্যারাথন থেকে ৪০ লক্ষ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ হবে বলে আশা করা হচ্ছে। এর আগে শনিবার ‘টডলার ড্যাশ’ এর মধ্য দিয়ে এই ইভেন্টের সূচনা হয়, যেখানে তিন বছরের কম বয়সী শিশুরা ৫০ মিটার দৌড়ে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com