মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

এস আর অনি চৌধরী : মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যব্যাপী অনুষ্ঠিত এমএমসিএস ‘কোরআনের আলো’ ২০২৬ প্রতিযোগিতায় পবিত্র কোরআন হিফজের ৫ পারা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে কুলাউড়া উপজেলার কৃতী সন্তান ইউসুফ আরিফ। তিনি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ ফয়জুর রহমান সারপারী (রহ.)-এর নাতি ও আহমদাবাদ মাদ্রাসার মুহতামিম ও উত্তর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান ইমরানের ভাতিজা।
আরিফের এমন অনন্য সাফল্যে পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। মেধা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জিত এ সাফল্যের জন্য তাকে জানানো হয়েছে আন্তরিক মোবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন।
মাওলানা মাহমুদুর রহমান ইমরান জানান, তার ভাতিজা আরিফ কোরআন হিফজের প্রতি গভীর মনোযোগ, নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। তার এ অর্জন পরিবার ও স্বজনদের জন্য যেমন আনন্দের, তেমনি কোরআনপ্রেমী সবার জন্যও গর্বের বিষয়।



মন্তব্য করুন