বড়লেখার তেরাকুড়ী কেন্দ্রীয় জামে মসজিদের নান্দনিক নির্মাণ কাজ চলমান, জানুয়ারিতে উদ্বোধনের আশা

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের তেরাকুড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নতুন নির্মিত মসজিদের কারুকাজ ইতিমধ্যেই দৃষ্টিনন্দন হয়ে উঠেছে এবং এলাকায় প্রশংসা কুড়াচ্ছে।
১৩ অক্টোবর মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মসজিদের নির্মাণ কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান নসিব আলী জানান, আল্লাহর ঘর মসজিদ সকলের সাহায্য-সহযোগিতায় এতটুকু এগিয়ে এসেছে। আশা করছি আগামী জানুয়ারী মাসের মধ্যেই মসজিদের সকল কাজ সম্পন্ন হবে।
তিনি দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মুসল্লিদের একবার মসজিদটি দেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সভাপতি হিসেবে তিনি সার্বক্ষণিক মসজিদের কাজ তদারকি করছেন।
মসজিদটির কাজ সম্পন্ন হলে এটি সুজানগর ইউনিয়নের একটি দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে পরিচিতি পাবে বলে আশা করছেন স্থানীয়রা।



মন্তব্য করুন