বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা

October 5, 2026,

আব্দুর রব : বড়লেখায় সকল স্তরের শিক্ষকদের উদ্যোগে সোমবার ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মাহবুব আলম মাহবুব, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সবুর, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, এম. মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আসুক উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিধান দে, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, বদর উদ্দিন প্রমুখ।

এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক আসুক আহমদ এর সভাপতিত্বে শিক্ষার্থী খাদিজা সিদ্দিকা ও নুসরাত জাহান মোহনার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষক সংবর্ধনার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব। অন্যদের মধ্যে বক্তব্য দেন এডহক কমিটির অভিভাবক সদস্য ওলিউর রহমান মালন, সিনিয়র শিক্ষক শুভ্র কান্তি সেন, সাইফুল ইসলাম, বদরুল হক, মতিউর রহমান, বেলাল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com