বড়লেখা নজরুল একাডেমির শিক্ষার্থী তিন কন্যার সাফল্য

আব্দুর রব : বড়লেখা নজরুল একাডেমির মেধাবী শিক্ষার্থী তিন কন্যা সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। এরা হচ্ছে- ক্ষুদে শিক্ষার্থী অদিত্রী পাল পরী, শুভশ্রী রায় ও মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ।
অদিত্রী পাল পরী : নজরুল বর্ষ-২০২৬ এর প্রতিযোগিতায় সৃজনশীল নৃত্যে অদিত্রী পাল পরী মৌলভীবাজার জেলায় প্রথম স্থান অর্জন করেছে। এর আগে নতুন কুঁড়ি-২০২৫ এর প্রতিযোগিতায় সারাদেশে এগারো তম হয়েছে। অদিত্রী বড়লেখা রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং ব্যবসায়ি স্বরূপ কুমার পাল ও গৃহিনী প্রিয়াঙ্কা পালের মেয়ে।
শুভশ্রী রায় : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর উচ্চাঙ্গ নৃত্যে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনীত হয়েছে শুভশ্রী রায়। এছাড়া নতুন কুঁড়ি-২০২৫ এর প্রতিযোগিতায় সারাদেশে সেরা পাঁচে স্থান করে নেয়। এবারের নজরুল বর্ষের সৃজনশীল নৃত্য প্রতিযোগিতায় সিলেট জেলায় প্রথম হয়েছে। শুভশ্রী রায় সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথমবর্ষের ছাত্রী। সে বড়লেখার স্কুল শিক্ষিক জলি রায় ও ঝুলন রায়ের মেয়ে।
মায়াজ্জামা লাবিবা বিনতে হামিদ: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ‘গ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ। এর আগে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’প্রতযোগিতায় মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদের টিম জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করে সে। লাবিবা বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী এবং প্রবাসী মোহাম্মদ আব্দুল হামিদ ও স্কুল শিক্ষিকা মমতা মান্নানের একমাত্র মেয়ে।



মন্তব্য করুন