বড়লেখায় মাধ্যমিক স্কুলে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
September 30, 2026,

আব্দুর রব : বড়লেখা উপজেলার নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীকে বুধবার ৩০ সেপ্টেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে জ্যামিতি বক্স, খাতা, ঘড়ি, পানির পট, ছাতাসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা (হবিগঞ্জ-মৌলভীবাজার) কার্যালয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসি বেগমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আহমদ হোসেনের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষ্যে স্কুল হলরুমে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনা সভায় বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা (হবিগঞ্জ) কার্যালয়ের সহকারি পরিচালক মো. কামরুজ্জামান, বড়লেখা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সহসভাপতি অরবিন্দ পুরকায়স্থ রূপক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সহকারি শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।



মন্তব্য করুন