বড়লেখায় একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ হলরুমে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলা হোক জ্ঞান, শৃঙ্খলা ও সাফল্যে পরিপূর্ণ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম মাহবুব, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর এবং নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের গভনিং বডির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন, নৈতিকতা বজায় রাখা এবং শৃঙ্খলিত জীবন গঠনের মাধ্যমে নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।



মন্তব্য করুন