জুড়ীতে আওয়ামী লীগ নেতা কিশোর রায় চৌধুরী মনি গ্রে/প্তা/র

October 14, 2026,

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে সন্ত্রাসবিরোধী মামলায় কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১৪ অক্টোবর দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোর রায় চৌধুরী মনি জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং অপসারিত জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, বুধবার ভোরে জুড়ী কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতা হাবিবুর রহমান জয়-এর নেতৃত্বে ৭ থেকে ৮ জন মুখোশধারী ব্যক্তি জয়ের বাড়ির সামনের সড়কে মিছিল করেন বলে জানা গেছে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ছিল। তারা শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com