জুড়ীতে আ/গু/নে পু/ড়ে ছাই দোকান, নিঃস্ব ব্যবসায়ী

October 5, 2026,

আল আমিন আহমদ : জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইসমাইল আলীর একটি দোকানঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দোকানের মালামালসহ প্রায় ৪ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

সোমবার ৫ অক্টোবর ভোরে বেলাগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানঘরটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি দোকানে থাকা বিভিন্ন মালামাল ও নগদ ১ লাখ টাকা পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ইসমাইল আলীর প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আকস্মিক এ ঘটনায় দোকানের সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, ভোরে দোকানে আগুন জ্বলতে দেখে তারা ছুটে আসেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানঘর ও ভেতরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জুড়ী ফায়ার ষ্টেশন কর্মকর্তা শামীম আহমদ জানান,ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেছে। বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণায় বুঝা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com