বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার কার্যকরী কমিটি গঠন সভাপতি জীবন, সম্পাদক মিজান

August 30, 2022,

আব্দুর রব॥ বিনা-প্রতিদ্বন্দ্বিতায় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম জীবন ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
জানা গেছে, ২ আগষ্ট ফোরামের সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় সর্বাধিক সংখ্যক সদস্যের উপস্থিতিতে অনুষ্টিত কার্যকরী কমিটির সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে ৩০ আগষ্ট নির্বাচনের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। ২৪ আগষ্ট মনোয়নপত্র দাখিলের শেষ দিন সভাপতি ও সম্পাদক পদে ফখরুল ইসলাম জীবন এবং মিজানুর রহমান মিজান একক প্রার্থী থাকায় ২৭ আগষ্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
নতুন কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, তিনি প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক। এবারও তাকে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত করা হয়েছে। সভাপতি পদে একক প্রার্থী থাকায় সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম জীবনকে সভাপতি ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com