জেলা পরিষদ নির্বাচন : ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে জুবেদা ইকবালের মনোনয়ন জমা

September 17, 2022,

আব্দুর রব॥ মৌলভীবাজার জেলা পরিষদের আসন্ন নির্বাচনে এক নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য পদে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রির্টার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য জুবেদা ইকবাল। তিনি বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের রাঙাউটি গ্রামের বাসিন্দা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের স্ত্রী।
মৌলভীবাজার জেলা পরিষদের এক নম্বর ওয়ার্ডটি বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত। এই ওয়ার্ডে রয়েছে দুইটি পৌরসভাও।
দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেনের কার্যালয়ে সংরক্ষিত আসনের সদস্যপ্রার্থী জুবেদা ইকবাল মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় বড়লেখা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, বড়লেখা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল চৌধুরী মাখন, কুলাউড়া উপজেলা যুবলীগ নেতা আবু তাহের শিপার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com