বড়লেখায় বিশ্ব নদী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

September 25, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিশ্ব নদী দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সাংবাদিক আব্দুর রব, শিক্ষক আহমদ হোসাইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com