বড়লেখায় জেএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের দুর্বার বাংলাদেশ নামক সংগঠন শুক্রবার ২৮ অক্টোবর দুপুরে বাগান এলাকার শতাধিক জেএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা উপকরণ প্রদান করেছে। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। চা শ্রমিক পরিবারের কলেজ ইউনিভার্সিটি পড়–য়া ছাত্রদের উদ্যোগে বাগানের দরিদ্র ছেলে-মেয়েদের শিক্ষা-দীক্ষায় অগ্রসর করার লক্ষ্যে ‘দুর্বার বাংলাদেশ’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়।
দুর্বার বাংলাদেশের সভাপতি রাজু কুর্মীর সভাপতিত্বে সাধারন সম্পাদক সনজিত রবি দাস ও রিপন কুর্মীর যৌথ পরিচালনায় সমনবাগ দূর্গা মন্দিরে অনুষ্ঠিত পরীক্ষা উপকরণ বিতরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল, চা বাগান ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান, ঢাকা শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. গজেন্দ্র নাথ মাহাতো, সাংবাদিক আব্দুর রব, কলাজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক, গ্রাম উন্নয়ন কার্যক্রমের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, সমাজসেবক মহিউদ্দিন আহমদ আদনান, আ’লীগ নেতা সিরাজ উদ্দিন, সাধন পাল, চা শ্রমিক নেতা নারায়ন কালোয়ার, সীতারাম গড়াইত প্রমূখ।



মন্তব্য করুন