জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

April 12, 2026,

স্টাফ রিপোর্টার : জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। রোববার ১২ এপ্রিল বিকাল ৫ টায় শহরের দেওয়ানী মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে এম সাইফুর রহমান রোড দিয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে  সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার ১১ দলীয় ঐক্যজোটের  জেলার অন্যতম সমন্বযক ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি( এনসিপি)  জনাব খালেদ হাসান আহবায়ক, জেলা জামায়াত সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী,এনসিপি মৌলভীবাজার, সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান জাকারিয়া, জেলা সেক্রেটারি রুহুল আমিন, যুগ্ম আহবায়ক ফারুক আলী, বাংলাদেশ খেলাফত মজলিস  জেলা সহসভাপতি মাও, আবুল কালাম, সাধারণ সমপাদক মাওলানা হিফজুর রহমান হেলাল, সহ সাধারণ সমপাদক মাওলানা ইসলাম উদদীন, মাওলানা রহমত আলী, শহর সাধারণ সমপাদক মাওলানা লুৎফর রহমান কামালী সদর থানা সভাপতি মাওলানা ঈসমাঈল আলী, সাধারণ সমপাদক মাও, শেখ সাদী, রাজনগর থানা সাধারণ সমপাদক মুফতী রুহুল আমীন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল ওয়াহিদ, জেলা জামায়াত সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, পৌর আমীর  হাফেজ তাজুল ইসলাম ও সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা  বলেন, নির্বাচনের দুই মাস পরেই দাবি আদায়ের জন্য আবারও রাস্তায় নামতে হয়েছে এটাই বাস্তবতা। ২৪ এর গণ আকাক্সক্ষা ছিল একটি সুন্দর স্বাধীন ও সমৃদ্ধশালী এবং পরিবর্তনশীল বাংলাদেশ। কিন্তু আমরা লক্ষ্য করেছি জুলাইকে পুঁজি করে নির্বাচনের সময় জুলাইর সাফাই গেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পর অত্যন্ত নির্লজ্জ এবং পরিকল্পিতভাবে আবারো ফ্যাসিবাদের পথে পদচরণ শুরু করেছে বর্তমান সরকার।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, আজ বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিদ্বধ্বনি শোনা যাচ্ছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সংসদের মধ্যে জুলাই সনদের আইনি বৃত্তির জন্য গণভোটকে  স্বীকৃতি দিয়ে অবিলম্বে কার্যকর করার জন্য জোর দাবি উত্থাপন করেছেন। এই দাবিকে উপেক্ষা করে ৭০ ভাগ মানুষের ভোটাধিকার কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনায় পা বাড়াচ্ছে বর্তমান সরকার।

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর এখনো পর্যন্ত বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু রয়েছে। আমরা আশা করেছিলাম স্বাধীন বিচারব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমরা লক্ষ্য করছি অতীতের কায়দায় বিচার ব্যবস্থার উপর সরকারের পক্ষ থেকে আধিপত্য বিস্তার করে পূর্বের কায়দায় বিচার বিভাগকে কলুষিত করার পদচারণা তারা শুরু করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com