দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

April 16, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৬ এপ্রিল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে মোট ১৩১ জন পরীক্ষার্থীকে বিদায় জানানো হয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৭০ জন, মানবিক বিভাগে ২৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ জন শিক্ষার্থী রয়েছে।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com