দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় অংশীজনরা অংশ গ্রহণ করেন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী সুনামগঞ্জ ও মৌলভীবাজার সৌরভ রায় এর সঞ্চালনায়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডব্লিউএফপি সিলেট অফিস প্রধান ফিল্ড অফিস মো: মামুনুর রশিদ। বক্তব্য রাখেন, মৌলভীবাজার খামার বাড়ি অধিদপ্তরের উপপরিচালক মো জালাল উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল, এলজিডিই নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ প্রমুখ।
কর্মশালায় দুর্যোগ ঝুঁকি কমাতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন কৌশল এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা জরুরি।
এ সময় স্থানীয় পর্যায়ে টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি এবং সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্র তৈরি করবে, যা দুর্যোগ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে।



মন্তব্য করুন