মাছ ধরার জালে আটকে মা/রা গেল বিশাল আকৃতির অজগর

August 6, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল হাইল হাওরে মৎস্যজীবির পাতানো মাছ ধরার জালে আটকা পড়ে মারা গেছে বিশাল আকৃতির একটি অজগর সাপ।

বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুরে হাইল হাওরের রউয়া বিলে পাতানো মাছ ধরার জালে একটি অজগর সাপ আটকে থাকতে দেখে রাজা মিয়া নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাল থেকে সাপটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর তারা দেখেন সাপটি গুরুতর অসুস্থ এবং নড়াচড়া করছেনা।

তবে এখনো বেঁচে আছে।

পরে তারা সাপটিকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যায়।

সেখানে ভেটেরিনারি সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা করে জানান সাপটি মারা গেছে।

সজল দেব জানান, হয়তো সাপটি কয়েকদিন ধরে জালে আটকে ছিল। খারার না পেয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। মৃত অজগরটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com