শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’: প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ

August 6, 2026,

এহসান বিন মুজাহির : জুলাই চব্বিশের গণঅভ্যুত্থান এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজন করা হচ্ছে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ ২০২৬।

ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার আয়োজনে শুক্রবার ৭ আগস্ট বিকেলে শহরের পানসী রেস্টুরেন্টের পার্টি সেন্টারে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করবেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন।

বিশেষ অতিথির বক্তব্য দেবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মো. সালাহউদ্দিন, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা

ফখরুল ইসলাম, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক, খেলাফত মজলিস মক্কা মহানগর শাখার শাখার সেক্রেটারি হাফিজ মামুনুর রশীদ মাক্কী, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেল সেক্রেটারি মাওলানা আয়েত আলী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় গণমাধ্যমকর্মী, জুলাইযোদ্ধা ও সমমনা যুব সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ তালুকদার। সঞ্চালনা করবেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মো. সাদিকুর রহমান ও শ্রীমঙ্গল পৌর সভাপতি মাহমুদুল হাসান নাঈম।

আলোচনা সভায় আরও অংশ নেবেন খেলাফত মজলিস, ইসলামী ছাত্র মজলিস, ইসলামী যুব মজলিস ও ইসলামী শ্রমিক মজলিস এর জেলা-উপজেলা নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com