শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড এর বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট স্লোগান নিয়ে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে উপজেলা শহরের ভানুগাছ সড়কস্থ ট্রি ভ্যালী কনফারেন্স হলে স্বপ্ন শহর প্রপাটিজ লিমিটেড এর এসিস্ট্যান্ট ম্যানেজার লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসএসপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো: খোরশিদ আলম।
ছালেহ আহমদ ও শ্রাবন্তী করের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এসএসপিএল এর পরিচালক, সিলেট বিভাগীয় কো অর্ডিনেটর কাজল সাহা, এস,এস,পিএল এর পরিচালক, মোঃ মাসুদ পারভেজ, এসএসপিএল এর এজিএম মোঃ মিছবাহ উদ্দিন, এমদাদুল হক বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী, এসএসপিএল এর সুপারভাইজার রিপন কান্তি ধর রুপক।
মাওলানা আবুল কাশেমের পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং প্রদীপ চন্দ্র দেবনাথের পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ডাঃ সৈয়দ কামরুজ্জামান। এসময় অন্যন্যদের মাঝে আবুল কাশেম খান, এসএসপিএল এর সুপারভাইজার, নিত্যানন্দ দেব বাবুল, ডাঃ হিমাচল দত্ত, অশোক দাস, ডাঃ রাধা কান্ত দাস, জয়নাল মিয়া, ফকরুল ইসলাম, আমীর উদ্দিন, পিষুষ দেবনাথ, সুলেমান হোসেন, সুবাস চন্দ্র সরকার, বিনয় কান্তি দেবনাথ, নুরুল ইসলাম সারজুল, ইসমাইল হোসেন লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এসএসপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশিদ আলম তার বক্তব্যে বলেন, অনেকেই নিজের একটি বাসা তৈরি করতে পারেন না। বছরের পর বছর ভাড়া বাসায় থাকেন। তাই স্বল্প কিস্তির মাধ্যমে কোন প্রকার ডাউন পেমেন্ট ছাড়া নিম্নবৃত্ত, মধ্যবৃত্তরা নিজের একটি ফ্ল্যাটে থাকতে পারেন সেই আলোকে স্বপ্ন শহর প্রপাট্রিজ কাজ করে যাচ্ছে। এস,এস,পিএল পরিচালক জনাব,মাসুদ পারভেজ বলেন আমরা সাধারন মানুষকে নিয়ে কাজ করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে।
এসএসপিএল এর পরিচালক কাজল সাহা ট্রেনিংটি প্রজেক্টরের মাধ্যমে পরিচালনা করেন। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদেরকে সম্মাননা স্মারক দেওয়া হয়।



মন্তব্য করুন