শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময়

September 20, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবতার কল্যাণে শিক্ষা ও সেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করছে নাজাত ইসলামী মারকাজ। প্রতিষ্ঠানটির বহুমুখী কার্যক্রম তুলে ধরে সকলের পরামর্শে এর কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমূখী করতে সাংবাদিক ও গুণীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২০ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি, নারাইনছড়া নাজাত ইসলামী মারকাজের কনভেনশন হলে তাদের সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী। তিনি জানান নাজাত ইসলামী মারকাজের অধীনে নাজাত হিফজুল কোরআন মাদরাসা,নাজাত মডেল স্কুল ও নাজাত ভোকেশনাল ইনস্টিটিউটের পাশাপাশি রয়েছে, ইংরেজি ও কমপিউটার শিক্ষা, বয়স্কদের সেবা ও দ্বীনি তালিমের ব্যবস্থা।

এছাড়া দিবা-রাত্রি নাজাত অ্যাম্বুলেন্স সার্ভিস,অন্ধ শিক্ষার্থীদের বিনামূল্যে থাকা-খাওয়ার পাশাপাশি ব্রেইল পদ্ধতিতে হিফজ শিক্ষা এবং নূরানী পদ্ধতিতে তাজবিদসহ কোরআন শিক্ষার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শীত মৌসুমে দরিদ্রদের শীতবস্ত্র, অসহায় বয়স্কদের ঘর নির্মাণ, বর্ষা মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থানে রিকশাও বিতরণ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া গরীব এন্ড এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের মাধ্যমে দেশ ও বিদেশে অসহায় মানুষের সহযোগিতা রয়েছে অব্যাহত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com