চা বাগানে দাঁড়াশ সাপ দেখে শ্রমিকদের আতঙ্ক, সেবা ফাউন্ডেশনের উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল ভুড়ভুড়িয়া চা বাগান থেকে দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
১৯ শনিবার দুপুরে চা শ্রমিকরা চা পাতা তোলার সময় হঠাৎ একটি সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় সবাই কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে গিয়ে “সাদা খরিস সাপ” বলে চিৎকার করতে থাকেন। পরবর্তীতে বিষয়টি চা বাগানের ম্যানেজার সাদেকুর রহমানকে জানানো হলে তিনি সাপটি উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সাপটি দেখে নিশ্চিত করেন, এটি সাদা খরিস নয়, বরং একটি ইন্ডিয়ান র্যাট স্নেক (দাঁড়াশ সাপ)। পরে দাঁড়াশ সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন