শ্রীমঙ্গলে শয়ন ঘরের সাথে পদ্ম গোখরা, অল্পের জন্য রক্ষা

September 19, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে বসতঘর থেকে একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা-বাগানের কম্পিউটার অপারেটর উত্তম আচার্যের শয়ন ঘরের সাথে হঠাৎ করে একটি সাপ দেখতে পায় পরিবারের সদস্যরা।

সাপ দেখে আতঙ্কিত হয়ে তারা বিষয়টি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানায়। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি শনাক্ত করেন সাপটি পদ্ম গোখরা (Monocled Cobra)। পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। সময়মতো চোখে পড়ায় পরিবারের সদস্যরা ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com