বড়লেখায় পুকুরের পানিতে ডু/বে শিশুর মৃ/ত্যু

September 7, 2026,

স্টাফ রিপোর্টার : বড়লেখায় পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৃজয়ী দাস ওই গ্রামের শাওন দাসের মেয়ে। পরিবারের একমাত্র কন্যাসন্তান ছিল সে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় সৃজয়ী বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা রান্নাঘরে এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর বাবা ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সৃজয়ীকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁরা দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com