বড়লেখায় ৬৬ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

May 24, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় তিনটি গ্রামের ৬৬ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। গ্রামগুলো হলো বড়লেখা সদর ইউনিয়নের সিংহের মহাল, আহমদপুর ও গৌরনগর।
২৪ মে  বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এতে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা সরকারের ব্যয় হয়েছে। বিদ্যুৎ সংযোগ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথিরও বক্তব্য দেন হুইপ। পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছয়দুল ইসলাম। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, প্যানেল মেয়র তাজ উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক গৌছ উদ্দিন, কলেজ ছাত্রলীগ কর্মী কাওছার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com