জলাবদ্ধতা নিরসনে যন্ত্রযান দু’টি কার্যকর ভুমিকা রাখবে বড়লেখা পৌরসভাকে এলজিইডি’র এক্সেভেটর ও রোড রোলার প্রদান

July 11, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরসভাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পানি নিষ্কাষনের খাল খনন, ড্রেনেজ-ডাস্টবিন পরিস্কার ও রোড লেভেলিংয়ের জন্য একটি এক্সেভেটর এবং একটি রোড রোলার প্রদান করেছে। মন্ত্রণালয় প্রদত্ত যন্ত্রযান দুটি গত সোমবার দুপুরে বড়লেখায় পৌছলে পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী গ্রহণ করেন। এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজউদ্দিন, আলী আহমদ চৌধুরী জাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শহরের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় বিভিন্ন ড্রেনেজ ভরাটের ফলে দ্রুত পানি নিষ্কাষিত না হওয়ায় অল্প বৃষ্ঠিতেই পৌর শহর জলমগ্ন হয়ে উঠে। বছরে ৩-৪ বার মারাত্মক জলাবদ্ধতা দেখা দিলে রাস্তা-ঘাট, বাসা-বাড়ি, কলোনি, দোকান-পাঠ তলিয়ে যায়। এতে শত কোটি টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়।
পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী জানান, ‘বি’ গ্রেডের আমাদের এ পৌরসভাটির পানি নিষ্কাষনের খাল খনন, ড্রেনেজ ও ডাস্টবিন পরিস্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে এ দুইটি যন্ত্রযান কার্যকর ভুমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com